উপজেলা পর্যায়ে সব ধরণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী | ছবি : এখন টিভি
0

বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাজধানীর ইন্টারিকন্টিনেন্টালে স্বাস্থ্য বিষয়ক এক শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করতে আমরা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য।’

জেআর