প্রতি বছর বর্ষায় গাছ রোপণে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ রোপণের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৯ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে নীম গাছ লাগিয়ে দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে সবাইকে গাছ লাগাতে হবে।’ পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত জানিয়েও গাছ লাগাতে আহবান করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবদ্দশায় প্রতি বছর একটি করে গাছ লাগাতে হবে সবাইকে। বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আগে বর্ষাকাল লম্বা সময় ধরে থাকলেও সেটা এখন থাকছে না।’

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহবান জানান প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।

এএইচ