আজ (রোববার, ২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
নিয়াজ মেহেদী বলেন, ‘গতকাল শনিবার (২৭ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ২৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।’
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।





