তথ্য সচিব বলেন, ‘এখনও অনেক পত্রিকায় অপতথ্য ছড়ানো হচ্ছে।’
এ সময় অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া কর্মসংস্থানে নারী সাংবাদিকেরা অবহেলিত বলেও জানান তথ্য সচিব।
আরও পড়ুন:
সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয় বিএসআরএফের পক্ষ থেকে।
মৌসুমি ফল উৎসবে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




