বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত সরকার।
ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।
আরও পড়ুন:
এদিকে, ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।





