আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন।
পরে তিনি স্মৃতিসৌধের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আরও পড়ুন:
এ সময় তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিসৌধের তাৎপর্য সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরণ করেন। সেই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।





