বদিউজ্জামান তপাদার বলেন, ‘গত ২ জুন বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছি। কিন্তু পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি।’
পত্রে বলা হয়েছে, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসে তাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদত্যাগপত্র দাখিল করেন।





