কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক মারা গেছেন

আব্দুস সাদেক
আব্দুস সাদেক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক আর নেই। তিনি রাজধানীর একটি হাসপাতালে আজ (শনিবার, ২০ জুন) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং আগামীকাল (রোববার, ২১ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

উল্লেখ্য, আবদুস সাদেক অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় ছিলেন। সেইসঙ্গে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য আরও বেশ কিছু ক্রীড়ায় তার পারদর্শিতা ছিলো। আবদুস সাদেক ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল অধিনায়ক ও হকি অধিনায়ক ছিলেন। বাংলাদেশের ক্রীড়ায় অসামান্য অবদানের পুরস্কার হিসেবে তিনি ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

এসএইচ