বিএনপি সরকার উন্নয়ন-জবাবদিহিতা-গণতন্ত্রে বিশ্বাস করে: সড়ক প্রতিমন্ত্রী

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজের কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজের কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব | ছবি: এখন টিভি
0

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার উন্নয়ন, জবাবদিহিতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদেরও জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজের কাজ পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী বা অগণতান্ত্রিক শক্তি জাতীয়তাবাদী দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।’

আরও পড়ুন:

এসময় তিনি ব্রিজ প্রকল্পসহ এলাকার বিভিন্ন দাবি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-১৮কে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সেখানে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের বর্তমান সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলামসহ অনেকে।

এসএইচ