নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে আজ (রোববার, ৭ জুন) সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসি গণশুনানিতে তিনি এ কথা জানান।
সড়কমন্ত্রী বলেন, ‘নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারলে এবং তাদের সমস্যাকে প্রতিষ্ঠানের নিজস্ব সমস্যা হিসেবে বিবেচনা করলে জনগণও উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেবে। এ ক্ষেত্রে স্থানীয় সোসাইটি নাগরিক সংগঠন এবং বাসিন্দাদের আরও ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। লেকটিকে ঝলমলে বাণিজ্যিক স্থানে নয়, বরং একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। হাঁটাচলা, বিনোদন এবং মানসিক প্রশান্তির জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি লেকের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে।’
এ সময় লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার বিষয়েও চলমান পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথাও জানানো হয়।




