সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ২৮টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্সের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে।
হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে এসে পৌঁছেছেন।
ওই কর্মকর্তা বলেন, আজ (১ জুন) ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৮ জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল (২ জুন) আটটি ফ্লাইটে ফিরবেন আরও ৩ হাজার ২৫৪ জন।
ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ১১টি ফ্লাইটে ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন আটটি ফ্লাইটে ৩ হাজার ২৪৮ জন ও ৫ জুন সাতটি ফ্লাইটে ২ হাজার ৯২৫ জন হাজি দেশে ফিরবেন।
এ বছর হজ পালনকালে সৌদি আরবে কমপক্ষে ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৪ জন। মক্কায় মারা গেছেন ৩০ জন ও মদিনায় ১১ জন।
এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় ও শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।—বাসস





