বিমান বাহিনী প্রধানের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

বিমান বাহিনী প্রধান ঈদের নামাজ আদায় করছেন
বিমান বাহিনী প্রধান ঈদের নামাজ আদায় করছেন | ছবি: সংগৃহীত
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকালে বিমান বাহিনীতে কর্মরত ঢাকার সদস্যদের সঙ্গে নামাজ আদায় করেন।

এ সময় নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ এবং জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। বিমান বাহিনী প্রধান নামাজ শেষে বীর উত্তম এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হকের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন:

পরবর্তীতে, সম্মানিত বিমান বাহিনী প্রধান ঈদের দিনে কর্তব্যরত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এফএস