স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে জীবন রক্ষা হলো ‘ডোনাল্ড ট্রাম্পের’

অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ | ছবি: সংগৃহীত
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারো নারায়ণগঞ্জের খামারে ফেরত নেয়া হয়েছে কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। আজ (বুধবার, ২৭ মে) একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

মন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি পুনরায় খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

জানা যায়, অ্যালবিনো জাতের হওয়ায় মহিষটির গায়ের রঙ ধবধবে সাদা এবং এর নাম দেয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত সুন্দর এই মহিষটি কেনার জন্য অনেক ক্রেতা আগ্রহী থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত এটি কোরবানির হাট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ইএ