আতিকুর রহমান রুমন বলেন, ‘সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে-এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন ও তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটাও মেয়েটা জানে না। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়।
তিনি বলেন, ‘ওই মেয়েটা যে ভাষায় কথা বলেছে, এটা দেখে আরও ১০ টা ছেলে মেয়ে শিখবে। তাই আমাদের সন্তানদের সম্মান দিয়ে কথার ক্ষেত্রে সঠিক শিক্ষা দেওয়া উচিৎ।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের কল্যাণে ভালো কিছু করার চেষ্টা করছেন। এটাকে সকলের পজিটিভলি দেখা উচিত।’
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।—বাসস





