প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: মাহদী আমিন

কথা বলেছেন মাহদী আমিন
কথা বলেছেন মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা গণআকাঙ্খার সঙ্গে সাংঘর্ষিক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ (সোমবার, ২৫ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এসময় বর্তমান সরকার গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক বলেও দাবি করেন তিনি।

মাহদী আমিন জানান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর করতে কাজ চলমান আছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের উদ্দেশ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশের প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে সরকার।’

এছাড়া রাজধানীর বায়ুদূষণের বিষয়ে বিষয়েও কথা বলেছেন মাহদী আমিন। তিনি বলেন, ‘ঢাকার বায়ুদূষণ রোধে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একইসঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার।’

এসএইচ