আজ (রোববার, ১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাদের।’ এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। কারিকুলাম শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি হয়নি। কারিকুলাম এমনভাবে ডিজাইন করতে হবে, যাতে শিশুদের শেখানো যায়। কারিকুলাম ঠিক না হলে কোনো কিছুই কাজে আসবে না।’
এ সভায় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





