তিনি বলেন, ‘উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে যে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল রয়েছে, বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়ন করবে।’
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দূরদর্শিতার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সময়ে উজানের দেশের সাথে পানি বণ্টনের কোনো গ্রহণযোগ্য আন্তর্জাতিক চুক্তি না থাকলেও মওলানা ভাসানী এই সংকটের ভয়াবহতা অনুমান করতে পেরেছিলেন।
তিনি বলেন, ‘মওলানা ভাসানী জনকল্যাণের পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করতেন। তিনি বুঝতেন ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া এ দেশের নিজস্ব সংস্কৃতি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার সংগ্রাম কায়েম করা সম্ভব না।’
আরও পড়ুন:
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান নবনির্বাচিত সরকার মওলানা ভাসানীর সেই চিন্তার সবচেয়ে কাছাকাছি অবস্থান করে এবং তার দেওয়া ‘ধানের শীষ’ মার্কাকে ধারণ করে। ধানের শীষের রাজনীতির মধ্যেই নিহিত আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফারাক্কা সমস্যার স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ।
তথ্যমন্ত্রী দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয়, বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। বর্তমান সরকারের জনপ্রিয়তা ও গণম্যান্ডেটকে কাজে লাগিয়ে দেশের এই জ্বলন্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নূর মোহাম্মদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।





