জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।