আজ (শনিবার, ১৬ মে) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬- এর উদ্বোধনীতে যোগ দিয়ে তিনি এসব জানান।
রাষ্ট্র ও সমাজ সংস্কারে দেশের বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন প্রতিভা অন্বেষণে কার্যকর চিন্তার সংযোগ ঘটানো জরুরি। এক্ষেত্রে পৃষ্ঠপোষকদের করণীয়ও কম নয়।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে ১১০টি সংগঠনের মাধ্যমে দেশব্যাপী চলচ্চিত্র উৎসব আয়োজনের দাবি জানায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
পাশাপাশি দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র শিল্প অঙ্গনে অবদানের জন্য মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা পদক দেয়া হয়।




