অনেকে ছোটখাটো ইস্যুতে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু আমরা কেউ তা চাই না। ফ্যাসিস্ট যারা ছিলো তারা দেশকে ধ্বংস করেছে। লুটপাট করে নিয়ে গেছে। বিদেশে টাকা জমা করেছে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। প্রশাসনিক কাঠামো ভেঙে দেয়া হয়েছে। কৃষকরা ধানের ন্যায্য দাম পেতে চায়। আমরা তা দেয়ার চেষ্টা করছি।’

অনুষ্ঠানে আলোচক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।

আরও পড়ুন:

রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় জেলার ৬টি আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কবিভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।

পরে এক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আরও পড়ুন:

নওগাঁর আত্রাই উপজেলায় নাগর নদীর তীরে অবস্থিত পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। এটি ছিল কবির নিজস্ব জমিদারি। জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য ১৮৯১ সালে প্রথম পতিসরে আসেন। শেষবারে আসেন ১৯৩৭ সালে।

এর মধ্যে তিনি যখনই এসেছেন কুঠি বাড়িতে এবং নাগর নদীতে পদ্মা বোটে অবস্থান কালে বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছিন্ন পত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেছেন। প্রজা হিতৈষী নানা কার্যক্রম গ্রহণ করেন।

তিনি নোবেল বিজয়ীর প্রাপ্ত এক লাখ টাকা দিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে প্রথম কৃষি ব্যাংকের আদলে কার্যক্রম শুরু করেন। পতিসরে এবং কালিগ্রামে দু’টি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন। আজও সে প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।

এসএস