আজ (বৃহস্পতিবার, ৭ মে) রেলপথ মন্ত্রণালয়ের (সিনিয়র তথ্য অফিসার) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাহজাহানপুর রেলওয়ে কলোনির অভ্যন্তরে যদি পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সেটি মৈত্রী সংঘ মাঠ সংলগ্ন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
এছাড়া রেললাইনের কাছাকাছি কোনো স্থানে পশুর হাট স্থাপনের অনুমোদন দেয়া হলে হাট ব্যবস্থাপনায় নিয়োজিত ইজারাদারকে রেললাইনের পাশ ঘেঁষে নির্দিষ্ট দৈর্ঘ্য ও নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে শক্ত ঘেরা বেষ্টনী নির্মাণ করতে হবে। ঘেরা বেষ্টনী এমনভাবে স্থাপন করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আগত সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগরের অভ্যন্তরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকার সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে নির্বিঘ্ন ট্রেন চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।





