বাংলাদেশে অতীতের বিতর্কিত নির্বাচনে ভারত ‘ইঞ্জিনিয়ারিং করেনি’: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশে অতীতের বিতর্কিত নির্বাচনে ভারত কখনোই ‘ইঞ্জিনিয়ারিং করেনি’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বিক্রম মিশ্রি বলেন, ‘যে সরকারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তার সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে দিল্লি।’

কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, ঢাকা-দিল্লি সম্পর্ক সরকার থেকে সরকারের মধ্যে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

বাংলাদেশের বর্তমান সরকার জনগণের শক্ত সমর্থনে নির্বাচিত বলে মন্তব্য করে দেশটির পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই দেশের সম্পর্ক সরকার এবং জনগণের সঙ্গে, কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

এছাড়া দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে জানিয়ে তিস্তা, গঙ্গাসহ সব অমীমাংসিত ইস্যু নিয়ে সমাধান বের করারও আশা ব্যক্ত করেন তিনি।

এসএস