প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানান।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আরও পড়ুন:
এদিকে সমাবেশস্থল এবং এর আশেপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার শ্রমিক দলের নেতাকর্মীদের যোগ দিয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছে। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান তারা।





