জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ

নুরুল ইসলাম মনি
নুরুল ইসলাম মনি | ছবি: এখন টিভি
0

জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। আজ (সোমবার, ২৭ এপ্রিল) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের এলডি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদে সংবাদ কাভার করতে এসে নানামুখী সমস্যায় পড়ার কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।

পরে নূরুল ইসলাম মণি বলেন, ‘এসব সমস্যা দ্রুতই সমাধান করা হবে।’ এসময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান সরকারি দলের চিফ হুইপ। সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের সরিক হবার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘তারেক রহমান ভঙ্গুর অর্থনৈতিক দেশের হাল ধরেছেন। দিন রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলেন, তাই তিনি সব কিছুই বোঝার চেষ্টা করেন।

এএইচ