সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী শাহে আলম

কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম
কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম | ছবি: প্রতিমন্ত্রী শাহে আলমের ফেসবুক
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে আছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা বিকশিত হওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বানও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতারা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

এসএইচ