আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই। যেখানে বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের ১ প্রার্থীর হলফনামাসহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে নির্বাচন কমিশন (ইসি)।
বিষয়গুলো বিবেচনায় বিএনপি সমর্থিত জোটের ৩৬ এবং স্বতন্ত্র জোটের ১ প্রার্থীর মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। প্রতিক্রিয়ায় বিএনপি জোটের প্রার্থীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে যেসব বিষয়গুলো বাস্তবায়নে জোর দিয়েছিলেন সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে সেসব বিষয়ে জোর দেয়ার কথা জানানো হয়৷ নারী সমাজের উন্নয়নসহ তরুণদের কর্মসংস্থানের বিষয়ে জোর দেয়ার কথাও জানানো হয়।
এদিকে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্য অস্পষ্টতায় স্থগিত হওয়া জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে দুপুর ১২ টার পর।





