আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্যা ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২৬ এক্সিভিশন পরিদর্শন করেন।
এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন:
এছাড়াও তিনি আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) অষ্টম প্রত্রজয়া ফোরামে অংশগ্রহণ করবেন। ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এসময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এ সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।—আইএসপিআর





