সাইবার নজরদারিতে প্রশ্নফাঁস শনাক্ত হবে: শিক্ষামন্ত্রী

কথা বলছেন শিক্ষামন্ত্রী
কথা বলছেন শিক্ষামন্ত্রী | ছবি: সংগৃহীত
0

আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নফাঁস শনাক্ত করা হবে। আজ (সোমবার, ২০ এপ্রিল) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

৬০ দিনের আগেই রেজাল্ট দেয়ার উদ্যোগ নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার খাতা দেখতে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, পরীক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে।’

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে ২৪ ঘন্টা থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধন করা হচ্ছে বলে জানান তিনি। এসময় কোচিং সেন্টারের বিষয়ে তিনি বলেন, ‘কোচিং সেন্টারের কোনো স্বীকৃতি নেই। সরকারের কাছে কোচিং সেন্টারের কোনো লিস্ট নাই।’

আরও পড়ুন:

পরীক্ষকদের যাচাই করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরীক্ষার খাতা দেখার পর, রেন্ডম সেম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের যাচাই করা করা হবে।’

পরীক্ষার সময় বিদ্যুৎ চালু রাখতে আবেদন জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেও জানান তিনি।

আসন্ন এসএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশের ৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে, ৩ হাজার ৮৮৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিবেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী।’

এফএস