গতকাল (রোববার, ১৯ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য জানিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আরও পড়ুন:
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।
বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধি দলটি।





