যতই বিতর্ক হোক, শোভাযাত্রা অসম্প্রদায়িকভাবেই উদযাপিত হবে: সমাজকল্যাণমন্ত্রী

অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন
অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈশাখী শোভাযাত্রা নিয়ে যতই বিতর্ক হোক, এটা অসম্প্রদায়িকভাবেই উদযাপন হবে।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে শিশু একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আগামী বৈশাখ আমাদের জন্য আরও সুন্দর হবে।’

আরও পড়ুন:

এসময় তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার ঢাকার শিশু পার্ক ধ্বংস করেছে বলে মন্তব্য করেন। এছাড়া আগামীতে দেশের সব জেলায় শিশু পার্ক ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।

জেআর