আজ (সোমবার, ১৩ এপ্রিল) সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত কর্মশালায় এ কথা বলেন আইনমন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘আইন কমিশনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তা বন্ধ করতে হবে। সেখানে তেমন কোনো কাজ হয় না।’
আরও পড়ুন:
আপিল বিভাগের বিচারপতি হওয়ার পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে যাওয়ার সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিটি সংসদ সদস্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে।’
এছাড়া আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষা আরও সময়োপযোগী করার জন্য বার কাউন্সিলকে উদ্যোগের আহবান জানান আইনমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।





