বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।’
আরও পড়ুন:
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ভারত।
এ সময় তিনি বলেন, ‘বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।
পাইপলাইনে জ্বালানি আসায় বাংলাদেশ ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানিয়েছন পররাষ্ট্র উপদেষ্টা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



