আজ (রোববার, ১২ এপ্রিল) বর্ষবরণের প্রস্তুতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। লাইসা আহমেদ বলেন, ‘নিজস্ব সংস্কৃতির ধারায় শঙ্কাহীনভাবে গান করবে সংগঠনটি।’
আরও পড়ুন:
তিনি জানান, স্নিগ্ধ প্রকৃতি, মানবতা ও দেশপ্রেমের গানের পাশাপাশি থাকবে লোকজ জীবনের সুর। মানবতা, সংহতি, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শঙ্কাহীন পরিবেশে পরিবেশনা করবে ছায়ানট।
বিশেষ সংযোজন হিসেবে থাকছে বৃটিশবিরোধী আন্দোলনের গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী এবং পাকিস্তানবিরোধী আন্দোলনের গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান সাজানো হয়েছে ৮টি সম্মীলিত, ১৪টি একক গান এবং ২টি আবৃত্তি দিয়ে।





