পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে ডিএমপির নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: এখন টিভি
0

পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে আজ (শুক্রবার, ১০ এপ্রিল) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় যৌথ টহল কার্যক্রম চালায় ডিবি এবং সিটিটিসি।

এসময় ডিএমপির কেনাইন ইউনিট ব্যবহার করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বারের সন্দেহভাজন বাস ও মাইক্রোবাস থামিয়ে চেক করা হয়।

আরও পড়ুন:

এসময় কোনও মাদক বা বিস্ফোরক আছে কী না তা পরীক্ষা করা হয়। পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে এই অভিযান বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, বাংলা নববর্ষকে ঘিরে গত বুধবার (৯ এপ্রিল) ডিএমপি সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ইএ