বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

রেজাউল করিম বাদশা
রেজাউল করিম বাদশা | ছবি: সংগৃহীত
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতে উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

আরও পড়ুন:

এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি।

এসএস