আজ (সোমবার, ৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘এ বৈঠকে আগামী জুনে সংস্থাটির মহাপরিচালকের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও জানান, জুলাইয়ে জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সেই সম্মেলনে যোগ দিতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।





