বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন পাম্প স্টেশনে দীর্ঘ হতে দেখা যায় যানবাহনের সারি, যেখানে আগেভাগে তেলের আশায় লাইন মানছেন না অনেকেই। ফলে গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষের মধ্যে কিছুক্ষণ পর পরই হচ্ছে কথা কাটাকাটি, হট্টগোল।
বেশিরভাগ পাম্প স্টেশনই জ্বালানি সংকটের কারণে বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গণপরিবহন এবং রাইড শেয়ারিং চালকরা।
আরও পড়ুন:
যাত্রী পাওয়ার সময়টা তেল সংগ্রহের পেছনে চলে যাওয়ায় আয় কমেছে বলে অভিযোগ তাদের। এছাড়া অফিসগামী অনেকেই তেল নিতে গিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারছেন না অফিসে।
প্রতিদিনই ৩ থেকে ৪ ঘণ্টা নষ্ট হওয়ায় কাজের সময় কমে যাচ্ছে বলেও অভিযোগ করেন গ্রাহকরা। ভোগান্তি নিরসনে সরকারের সঠিক তদারকির মাধ্যমে রাজধানীর সব পাম্পে তেল সরবরাহ ঠিক রাখার দাবি জানিয়েছেন চালকরা।





