উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন | ছবি: এখন টিভি
1

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের শিকারীকান্দায় সাত তলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। তবে মিথ্যা ও বানোয়াট সংবাদ যেন প্রচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এসময় তিনি বলেন, ‘একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

আরও পড়ুন:

এসময় আরও বক্তব্য রাখেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, জেলা প্রশাসক সাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৯ কোটি টাকা। ১৮ মাসে কমপ্লেক্সটি নির্মাণ কাজ শেষ হবে। নির্মিতব্য তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাবসহ নানা সুবিধা থাকবে।

ইএ