ভূমিমন্ত্রী বলেন, ‘মধ্যস্বত্ব সুবিধা ভোগীদের কারণে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সুতরাং সততা, নিষ্ঠা, দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এবং একটি নিরাপদ দেশ গড়বো।’
আরও পড়ুন:
মিজানুর রহমান মিনু বলেন, ‘অবৈধভাবে সাগর পথে গ্রীসে যাওয়ার সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে খোঁজ নেয়ার জন্য প্রধানমন্ত্রী সব এমপিদের নির্দেশনা দেয়া হয়েছে।’
একই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘প্রকৃত মৎস্যজীবী যারা আছেন তাদের অগ্রাধিকার নিশ্চিত করা হবে। তাদেরকে সামনে রেখে স্বচ্ছ একটি তালিকা তৈরি করা হচ্ছে। যাতে প্রকৃত মৎস্যজীবীরা যেন জলাশয় কিংবা মৎস্য চাষে স্থান পায়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। অতীতে যে সরকার দুর্নীতি করেছে সেটার বিপরীতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করে যাবো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, কামরুজ্জামান কামরুলসহ আরও অনেকে।





