সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের অতিরিক্ত বর্ধিতাংশ অপসারণ করা হচ্ছে এই অভিযানে। টানা পাঁচ দিনব্যাপী এই বিশেষ অভিযান চলবে রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায়। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকান ও ঝুপড়ি ঘর ভেঙে ফেলা হয়।
আরও পড়ুন:
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই অনেক দোকানি সরে পড়েন। এসময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়েছে।
ডিএমপি কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে বসেছিলেন। তারা সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।





