স্বচ্ছতার সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি | ছবি: সংগৃহীত
0

শুধু প্রতিশ্রুতি নয় স্বচ্ছতার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ জন্যে প্রকৃত সমস্যা হাতে তুলে দিতে পানি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত পানিমন্ত্রী। আর পানি উন্নয়নে ডেল্টা প্ল্যান ভুলে জাতীয় পরিকল্পনা করার তাগিদ দেন পানিবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আগামী ৫ বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। এসময় লিঁয়াজু নয় বরং ডিপার্টমেন্ট অনুযায়ী দক্ষ ও সঠিক ব্যক্তিকে দায়িত্ব দেয়ার বিষয়েও পানি ভবন কর্তৃপক্ষকে আহ্বান করেন।

অন্যদিকে সভায়, পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজমেন্ট ঠিক নেই জানিয়ে ডেভলপমেন্ট থেকে ম্যানেজমেন্টে যাওয়ার তাগিদ দেন পানিবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয় অতীতে নেয়া পরিসংখ্যানের ওপর কাজ করে, বর্তমান পরিস্থিতি চিন্তা করছে না তারা। যা খুবই গুরুত্বপূর্ণ।’

উপকূলীয় বাংলাদেশের জন্য প্রতিবেশভিত্তিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু ন্যায়বিচার এবং প্রমাণভিত্তিক নীতিগত পদক্ষেপের জরুরি প্রয়োজনের কথাও তুলে ধরেন তিনি।

শেষে অনলাইনে যুক্ত হয়ে পানি ব্যবস্থাপনাসহ পানি নীতিগুলোর ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এফএস