সায়েদাবাদে বাসের ধাক্কায় নিহত অটোরিকশা আরোহী নারী

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের এক অটোরিকশা আরোহী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটেরিকশাচালক আহত হয়েছেন।

আজ (সোমবার, ৩০ মার্চ) সন্ধ্যায় সায়েদাবাদের করাতিটোলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসলিমা বংশাল মোহৎটুলীর জয়নাল মাদববের মেয়ে। তিনি তার স্বামী রশিদ আহামেদ বাপ্পি ও সন্তানকে নিয়ে দক্ষিণ সায়েদাবাদে থাকতেন।

আরও পড়ুন:

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, তাসলিমা তার বাবার বাড়ি বংশাল মোহৎটুলী থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দক্ষিণ সায়েদাবাদের বাসায় ফিরছিলেন। পথে করাতিটোলা রেলগেট এলাকায় তাকে বহনকারী অটোরিকশাটি উল্টো পাশ দিয়ে আসার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে তাসলিমা গুরুতর আহত হন।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটকে রেখেছে স্থানীয়রা।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএইচ