আজ (সোমবার, ৩০, মার্চ) এক গোলটেবিল বৈঠকে ঢাকা দক্ষিণের প্রশাসক এসব তথ্য জানান।
রাজধানীর ল্যান্ডফিল বা ময়লার ভাগাড়গুলোর ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করায় পরিচ্ছন্নতা কর্মীদের আয়ু কমে আসছে এবং তারা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।’
আরও পড়ুন:
এই সংকট কাটাতে উন্নত বিশ্বের আদলে বাসাবাড়ি থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহের ওপর গুরুত্ব দেন তিনি।
বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত এ বৈঠকে বক্তারা বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য রাখতে বর্জ্য হ্রাস ও পুর্নব্যবহারের বিকল্প নেই। বিশেষ করে উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার ও বিদ্যুৎ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।’





