স্বাধীনতা দিবসে বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান

বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান
বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান | ছবি: সংগৃহীত
0

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। গত (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়।

এ উপলক্ষে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনারারি র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এএইচ