২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘থাইল্যান্ড এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’
আরও পড়ুন:
আনুতিন চার্নভিরাকুল বলেন, ‘থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সদিচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ধারাবাহিকভাবে লালিত হয়ে আসছে। আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’





