ডুবে যাওয়া বাস এখনো তোলা সম্ভব হয়নি, ঝড়বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত

ঝড়বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত
ঝড়বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত | ছবি: এখন টিভি
1

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে। তবে এখনো বাসটি দৃশ্যমান হয়নি। এদিকে ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাসটি পানির ৩০ ফুট নীচে আছে। উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে। হামজার সঙ্গে বাসটিকে রশি দিয়ে বেঁধে দেয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা এসেছিলো। এখন বাসটিকে টেনে তোলা হচ্ছে। কিন্তু এখনও দৃশ্যমান হয়নি বাসটি। আশা করছি, ২০ থেকে ৩০ মিনিটের মাঝে দৃশ্যমান হবে বাসটি।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস এখনও কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

এদিকে স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শুরুতে যে কয়জন ভেসে উঠেছিলো, তাদের মধ্য থেকে তিনজনকে হাসপাতালে নেয়া হলে দু’জনই মারা যান।

এসএস