জামায়াত আমির লেখেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি লেখেন, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও লেখেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
এ ঘটনায় উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান লেখেন, এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন:
তিনি লেখেন, আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এইধরনের বিপদ থেকে হেফাজত করেন।





