একান্ত সচিব পেলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ ইব্রাহীম।

আজ (বুধবার, ২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপ-সচিব) হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এফএস