জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এখন পর্যন্ত জেট ফুয়েল ছাড়া অন্য কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। জ্বালানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘সরকার গঠনের পর থেকেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে ২১ হাজার ১৪ জন কৃষককে এ কার্ড দেয়া হবে।’
আরও পড়ুন:
এছাড়া ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২৯ মার্চ সফল ক্রীড়াবিদদের সম্মাননা দেবে সরকার। নারীদের জন্য ৯টি বাস চালু করা হয়েছে এবং বিদ্যুতের অপচয় রোধে উদ্যোগ নেয়া হয়েছে।’
দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মব সন্ত্রাস দমন করে দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে।’
এসময় তিনি জানান, জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।





