এপ্রিলের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নতি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দৃশ্যমান সুফল পাবেন নগরবাসী।

আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনারের সঙ্গে যানজট নিরসনে করণীয় নির্ধারণে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন:

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণে দেশের ১২০টি সিগন্যালে নিজস্ব প্রযুক্তিতে সিগন্যাল লাইট স্থাপন করা হবে। এতে খুব দ্রুতই ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নতি আসবে।’

এদিকে আব্দুস সালাম জানান, আগামী এক মাসের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। অটোরিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে প্রয়োজনীয় আলোচনা ও ব্যবস্থা নেয়া হবে।

জেআর